বিষয়বস্তুতে চলুন

গান ০২৭৪ তোমার আসা যাওয়া হয় না কভু প্রভু

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৫৯, ২৯ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তোমার আসা-যাওয়া হয় না কভু প্রভু" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৭৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৭ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমার আসা-যাওয়া হয় না কভু প্রভু
এ কথা জেনেও না জানি
নাহি তব আবাহন নাহি বিসর্জন
মেনেও না মানি

বিকাশের অবকাশে ধ্বংসের বীজ ভাসে 
নিত্যকালের লীলা বয়ে চলে মহাকাশে 
তৃতীয় নয়নে আগুন জ্বেলেছো তুমি 
দুচোখে হাসির চাহনি

সৃষ্টির আলো পাশে কালো ছায়া নেবে আসে
আলো কালো তুমি আপনি

Tomár ásá jáoyá hay ná kabhu prabhu
E kathá jeneo ná jáni
Náhi tava áváhan náhi visarjan
Meneo náhi máni

Vikásher avakáshe dhvaḿsera biij bháse
Nityakáler liilá baye cale mahákáshe
Trtiiya nayane águn jvelecho tumi
Ducokhe hásir cáhani

Srśt́ir álo páshe kálo cháyá neve áse
Álo kálo tumi ápani

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৭৪ তোমার আসা যাওয়া হয় না কভু প্রভু এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৭৩ আঁধার নিশীথে তুমি এসেছিলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৭৪ তোমার আসা-যাওয়া হয় না কভু প্রভু


উত্তরসূরী
গান ০২৭৫ বন্ধু আমার এসো গো প্রাণে