গান ০২৬৮ বন্ধু তোমার কঠোরতায়

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:৫৭, ২৯ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"বন্ধু তোমার কঠোরতায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৬৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৬ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বন্ধু তোমার কঠোরতায় 
ভয় পাবো না কোন কিছুতেই
আলোকের যাত্রাপথে 
তোমায় চেয়ে আমি চলিবই

যে বা তোমায় বলে কঠোর 
সে বোঝে না তোমার কদর
তোমার এই কঠোরতা 
কোমলতাকে ডেকে রাখিতেই

যে বা তোমায় বলে নিষ্ঠুর
সে থেকে যায় তোমা থেকে দূর
কাছে এলে বুঝবে সে জন 
সুজন তোমার মত কেহ নেই

Bandhu tomár kat́horatáy
Bhay pábo ná kona kichutei
Áloker yátrápathe
Tomáy ceye ámi calibai

Je bá tomáy bale kat́hor
Se bojhe ná tomár kadar
Tomár ei kat́horatá
Komalatáke d́heke rákhitei

Je bá tomáy bale niśt́hur
Se theke jáy tomá theke dúr
Káche ele bujhbe se jan
Sujan tomár mata keha nei

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৬৮ বন্ধু তোমার কঠোরতায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৬৭ তোমারই আশে রয়েছি বসে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৬৮ বন্ধু তোমার কঠোরতায়


উত্তরসূরী
গান ০২৬৯ তোমারই নামেতে তোমারই গানেতে