গান ০২৬৬ তোমায় আমায় প্রথম দেখা, সোণালী সাগরতটে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:৩২, ২৯ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের রেকর্ডিং: fix)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তোমায় আমায় প্রথম দেখা, সোণালী সাগরতটে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৬৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৬ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমায় আমায় প্রথম দেখা 
সোণালী সাগরতটে
আলোকধারায় বন্যা এনে 
এসেছিলে মানসপটে

এসেছিলে নিঝুম রাতে
বীণার তারে ঝঙ্কারেতে
আকাশ ভরা কবিতাতে 
ধরা দিয়েছিলে অকপটে

স্বপ্নে যখন ধরা দিলে 
জাগরণে কেন না এলে
সকল সত্তা ঝলমলিয়ে 
দুঃখে সুখে সঙ্কটে

Tomáy ámáy pratham dekhá
Sońálii ságartat́e
Álokdháráy vanyá ene
Esechile mánaspat́e

Esechile nijhum ráte
Viińár táre jhauṋkárete
Ákásh bhará kavitáte
Dhará diyechile akapat́e

Svapne jakhan dhará dile
Jágarańe kena ná ele
Sakal sattá jhalmaliye
Duhkhe sukhe sauṋkat́e

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৬৬ তোমায় আমায় প্রথম দেখা, সোণালী সাগরতটে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৬৫ আকাশে ছিলো যে মেঘ
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৬৬ তোমায় আমায় প্রথম দেখা, সোণালী সাগরতটে


উত্তরসূরী
গান ০২৬৭ তোমারই আশে রয়েছি বসে