বিষয়বস্তুতে চলুন

গান ৩৫৬৫ ব্রজের গোপাল চলে যায়

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:১১, ২০ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"ব্রজের গোপাল চলে' যায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ৩৫৬৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩১ মে ১৯৮৬ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ব্রজের গোপাল চলে' যায়
কোথা থেকে কোথায়
নৃত্যের তালে নভঃ মন্দ্রিলে
স্মৃতির পসরা ফেলে' যায়

জানি মোর কানু যায় নাকো কভু
হিয়ার অন্তরে সদা হাসে তবু
চোখে না দেখিয়া মননে স্মরিয়া
কাছে কি দূরে বোঝা দায়

ভাব মিশে' যায় কত মহাভাবে
অভাবের বোধ হারায় স্বভাবে
(আমি) কূলহারা তরী অকূলেতে ঘুরি
গোকুলের মন-মণিকায়

Vrajer gopál cale jáy
Kothá theke kotháy
Nrtyer tále nabhah mandrile
Smrtir pasará phele jáy

Jáni mor kánu jáy náko kabhu
Hiyár antare sadá háse tabu
Cokhe ná dekhiyá manane smariyá
Káche ki dúre bojhá dáy

Bháv mishe jáy kata mahábháve
Abháver bodh háráy svabháve
(Ámi) Kúl-hárá tarii akúlete ghuri
Gokuler mana mańikáy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ৩৫৬৫ ব্রজের গোপাল চলে যায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ৩৫৬৪ তোমারে চেয়েছি নামে রূপে রসে
প্রভাত সঙ্গীত
১৯৮৬
সঙ্গে: গান ৩৫৬৫ ব্রজের গোপাল চলে' যায়


উত্তরসূরী
গান ৩৫৬৬ তোমারই স্মরণে তোমারই মননে