গান ০২৫৯ ফাগুনের আগুন লাগা

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:৪০, ১১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"ফাগুনের আগুন লাগা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৫৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৩ ফেব্রুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ফাগুনের আগুন-লাগা
পলাশ বনে কে এসেছে
দেখে যেন হয় গো মনে
চিনি চিনি চেনা আছে

না জানিয়া বেসেছি ভালো
তারই রঙে জ্বেলেছি আলো
তারই ভাবে বিভোর হিয়া
নেচে চলে যায় তারই কাছে

দোষ-গুণ নাহি বুঝি
পরশমণি পেয়ে গেছি
(তাই) মনেরই মঞ্জুষা মোর
মধুমাসে মেতে উঠেছে

Pháguner águn lágá
Palasha vane ke eseche
Dekhe jena hay go mane
Cini cini cená áche

Ná jániyá besechi bhálo
Tári rauṋe jvelechi álo
Tári bháve vibhor hiyá
Nece cale jáy tári káche

Dośa guń náhi bujhi
Parashmańi peye gechi
(Tái) Maneri maiṋjuśá mor
Madhumáse mete ut́heche

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৫৯ ফাগুনের আগুন লাগা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৫৮ অরুণ তোমার ভোরের আলোয়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৫৯ ফাগুনের আগুন লাগা


উত্তরসূরী
গান ০২৬০ বন্ধু আমার বলিতে পারো