বিষয়বস্তুতে চলুন

গান ০২৫৬ বর্ষামুখর রাতে নৃত্যের সাথে সাথে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:০৬, ১১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের রেকর্ডিং: category to be added later, following EnSV)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"বর্ষামুখর রাতে নৃত্যের সাথে সাথে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৫৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৫ ফেব্রুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বর্ষামুখর রাতে নৃত্যের সাথে সাথে
তুমি এসেছিলে হৃদি আলোকিত করিয়া
রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু
রুনুঝুনু রুনুঝুনু রুনঝুন রুনঝুন
মধুরিমা-মাখা রাগে প্রাণ-ঢালা অনুরাগে
আমার সকল মোহতিমির নাশিয়া

মমতামধুর আঁখি ভরা ছিল সুষমায়
মোহন কন্ঠ তব ভরা ছিল কী মায়ায়
বার বার ডেকেছিলে সুধাধারা ঢেলেছিলে
আমারে মাতায়েছিলে মৃদু মৃদু হাসিয়া

আমারে শিখায়েছিলে তুমি ছাড়া এ নিখিলে
আর কেহ নাই যারে পাই ভালবাসিয়া

Varśámukhar ráte nrtyera sáthe sáthe
Tumi esechile hrdi álokita kariyá
Runujhunu runujhunu runujhunu runujhunu
Runujhunu runujhunu runjhun runjhun
Madhurimá mákhá ráge práń d́hálá anuráge
Ámára sakala mohatimira náshiyá

Mamatámadhur áṋkhi bhará chila suśamáy
Mohana kant́ha tava bhará chila kii máyáy
Bár bár d́ekechile sudhádhárá d́helechile
Ámáre mátáyechile mrdu mrdu hásiyá

Ámáre shikháyechile tumi cháŕá e nikhile
Ár keha nái járe pái bhálabásiyá

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৫৬ বর্ষামুখর রাতে নৃত্যের সাথে সাথে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৫৫ আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৫৬ বর্ষামুখর রাতে নৃত্যের সাথে সাথে


উত্তরসূরী
গান ০২৫৭ আসন পাতা আছে আজ