গান ০২২৫ সাথে সাথে থেকো চরণে ধরে রেখো

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৫২, ১১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের রেকর্ডিং: +)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"সাথে সাথে থেকো চরণে ধরে রেখো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২২৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৩ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সাথে সাথে থেকো চরণে ধরে রেখো
কখনো যেও নাকো দূর
ঝঞ্ঝা-বাত্যায় মর্মব্যথায়
ভরিয়া দিও তব সুর

তোমারই ছায়াতে সবে রহিয়াছে সুখে
তব মুখপানে চেয়ে সবাই ভুলেছে দুঃখে
চরণ ধরিয়া রবো দূরে যেতে নাহি দোব
পরশ লভিবো মধুর

দোষে না মনে রেখো আমিও তোমারই গো
বিচ্ছেদে কোরো না আতুর

Sáthe sáthe theko carańe dhare rekho
Kakhano jeo náko dúr
Jhaiṋjhá vátyáy marmavyatháy
Bhariyá dio tava sur

Tomári cháyáte sabe rahiyáche sukhe
Tava mukhapáne ceye sabái bhuleche duhkhe
Carań dhariyá rabo dúre jete náhi doba
Parasha labhibo madhur

Dośe ná mane rekho ámio tomári go
Vicchede koro ná átur

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২২৫ সাথে সাথে থেকো চরণে ধরে রেখো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২২৪ বন্ধু মম প্রাণের প্রিয়তম
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২২৫ সাথে সাথে থেকো চরণে ধরে রেখো


উত্তরসূরী
গান ০২২৬ সকলের আঁখি ছলছল