গান ০২৪৩ নূপুর ধ্বনি আবার বাজিল আবার বাজিল

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:২২, ১১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"নূপুর ধ্বনি আবার বাজিল আবার বাজিল" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৪৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩০ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

নূপুর ধ্বনি আবার বাজিল আবার বাজিল
সুমধুর সুরে
ব্যথায় ভরা পরাণ আমার
উঠলো নেচে ছন্দে ভরে

রূপে রসে পুষ্পের সুবাসে
ধরা আজি হলো ভরা
স্নিগ্ধ আকাশে মদির বাতাসে
উচ্ছ্বাসে নাচে বসুন্ধরা
কে কোথায় দূরে আছো নিকটে চলে এসো
আনন্দে ভরা এই জোয়ারে

কেন সে দূরে ছিলো কহিতে নাহি পারি
কেন সে এসেছে তাহাও বুঝিতে নারি
যাহারে চেয়েছি সে-ই গো এসেছে
ধূলিময় ধরার পরে

Núpura dhvani ábára bájilo ábára bájilo
Sumadhura sure
Vyatháy bhará paráń ámár
Ut́hlo nece chande bhare

Rúpe rase puśpera suváse
Dhará áji halo bhará
Snigdha ákáshe madira vátáse
Ucchváse náce vasundhará
Ke kotháy dúre ácho nikat́e cale eso
Ánande bhará ei joyáre

Kena se dúre chilo kahite náhi pári
Kena se eseche táháo bujhite nári
Jáháre ceyechi sei go eseche
Dhúlimay dharára pare

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২৪৩ নূপুর ধ্বনি আবার বাজিল আবার বাজিল sung by অজানা শিল্পী on Sarkarverse


পূর্বসূরী
গান ০২৪২ যাদের মোহেতে তোমারে ভুলেছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৪৩ নূপুর ধ্বনি আবার বাজিল আবার বাজিল


উত্তরসূরী
গান ০২৪৪ তোমার এ আগমনে ভূতলে গগনে