গান ০২৪০ তোমার আলোতে ঝলমল করি

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:১১, ১১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তোমার আলোতে ঝলমল করি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৪০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৯ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমার আলোতে ঝলমল করি
(আমি) তব সুরে সদা গান গাই
তোমার ভাবনা প্রাণে আছে ভরি
(আমি) তব পথে যেন নেচে যাই

স্বপ্নের সেই দেশে যাই ভেসে
(যেথা) কুসুমে নাহিক কাঁটা
ভাবের জোয়ারে যাই হেসে হেসে
(যেথা) জীবনে নাহিক ভাঁটা
জীবনের স্রোতে তোমার পানেতে
(আমি) যেন সদা ছুটে চলে যাই

তোমার আশিসে প্রাণের হরষে
(যেন) শিবজ্ঞানে জীবে দেখে যাই

Tomár álote jhalamala kari
(Ami) Tava sure sadá gán gái
Tomár bhávaná práńe áche bhari
(Ami) Tava pathe jena nece jái

Svapner sei deshe jái bhese
(Jethá) Kusume náhika káṋt́á
Bhávera joyáre jái hese hese
(Jethá) Jiivane náhika bháṋt́á
Jiivanera srote tomára pánete
(Ami) Jena sadá chut́e cale jái

Tomár áshise práńer haraśe
(Jena) Shivajiṋáne jiive dekhe jái

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২৪০ তোমার আলোতে ঝলমল করি sung by অজানা শিল্পী on Sarkarverse


পূর্বসূরী
গান ০২৩৯ এসেছো তুমি এসেছো, কলাপের মত দূর নীলাকাশে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৪০ তোমার আলোতে ঝলমল করি


উত্তরসূরী
গান ০২৪১ তুমি আমার কত আপন