বিষয়বস্তুতে চলুন

গান ০২০৭ তার মন যদি চায় সব কিছু হয়

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:০১, ৩১ জুলাই ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"তার মন যদি চায় সব কিছু হয়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২০৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৬ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তার মন যদি চায় সব কিছু হয়
ধূলিময় এ ধরণীতে
মোহনা হতে নদী পাহাড়ে ফেরে যদি
কে বা কী গো পারে বলিতে

সে যদি চায় নিমেষে ধরায়
লুপ্ত করতে পারে গো
সে যদি চায় মেরু-হিমের গায়
উত্তাপ আনতে পারে গো

সে যদি চায় পাষাণ-কারায়
ফুল ফোটাতে পারে গো
সে যদি চায় আঁধার নিশায়
আলো ঝরাতে পারে গো

এসো গো সখা এসো ভাবটিতে বসো
মনে প্রাণে তাকে বরিতে
যেও না যেও না দূরেতে যেও না
কুয়াশাতে ঢাকা পড়িতে

Tár man jadi cáy sab kichu hay
Dhúlimay e dharańiite
Mohaná hate nadii paháŕe phere jadi
Ke bá kii go páre balite

Se jadi cáy nimeśe dharáy
Lupta karte páre go
Se jadi cáy meru himera gáy
Uttáp ánte páre go

Se jadi cáy páśáńa káráy
Phul phot́áte páre go
Se jadi cáy áṋdhára nisháy
Álo jharáte páre go

Eso go sakhá eso bhávt́ite baso
Mane práńe táke barite
Jeo ná jeo ná dúrete jeo ná
Kuyásháte d́háká paŕite

 

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

Listen to the song গান ০২০৭ তার মন যদি চায় সব কিছু হয় sung by Acarya Priyashivananda Avadhuta and chorus on Sarkarverse


পূর্বসূরী
গান ০২০৬ মনের আঁখি সতত রাখি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২০৭ তার মন যদি চায় সব কিছু হয়


উত্তরসূরী
গান ০২০৮ আসিবে বলিয়া গিয়াছে চলিয়া