বিষয়বস্তুতে চলুন

গান ০১৮৪ রুনু ঝুনু ঝুনু রবে প্রাণভরা সৌরভে

Sarkarverse থেকে

"রুনু ঝুনু ঝুনু রবে প্রাণভরা সৌরভে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৮৪ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৮ জানুয়ারী ১৯৮৩ তারিখে বিহারের রাঁচির মধুমাঞ্জুষা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

রুনু ঝুনু ঝুনু রবে প্রাণভরা সৌরভে
(সে এসেছে) হৃদয়কে উদ্বেল করিয়া
বীণার ঝঙ্কারে আকুল করিল মোরে
মোহনকে মনোমাঝে ধরিয়া

উজাড় করিয়া দাও যত কিছু মলিনতা
নিঃশেষ করে' দাও জড়তার স্থবিরতা
ভুলে' যাও ব্যথাহত সব কিছু দূরগত
মোহনকে শতরূপে হেরিয়া

(আজ) সব ভাষা সব বাক নীরবে চলিয়া যাক
মনচোরে বারে বারে স্মরিয়া

Runu jhunu jhunu rave práńbhará saorabhe
(Se eseche) Hrdayke udvela kariyá
Viińára jhauṋkáre ákula karilo more
Mohanke manomájhe dhariyá

Ujáŕ kariyá dáo jata kichu malinatá
Nihsheś kare dáo jaŕatár sthaviratá
Bhule jáo vyatháhata sab kichu dúragata
Mohanke shatarúpe heriyá

(Áj) Sab bháśá sab vák niirave caliyá ják
Manacore báre báre smariyá

তাঁর আগমনে রুনু ঝুনু শব্দে আর প্রাণভরা সুগন্ধে
হৃদয় উদ্বেলিত হয়ে উঠেছে।
সে বীণার ঝঙ্কারে আমাকে আকুল করে তুলেছে,
মোহনকে আমার মনের গভীরে ধারণ করে।

যত মলিনতা আছে, সব উজাড় করে দাও।
জড়তার স্থবিরতা সম্পূর্ণভাবে নিঃশেষ করে দাও।
অতীতের সমস্ত ব্যথাহত স্মৃতি ভুলে যাও,
মোহনকে শত রূপে অনুভব করে।

আজ সব ভাষা, সব কথা নীরবে মিলিয়ে যাক,
শুধু সেই মনচোরকে বারে বারে স্মরণ করে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৮৪ রুনু ঝুনু ঝুনু রবে প্রাণভরা সৌরভে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৮৩ গানের জগৎ কাছে পেয়েছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৮৪ রুনু ঝুনু ঝুনু রবে প্রাণভরা সৌরভে


উত্তরসূরী
গান ০১৮৫ দিনের আলোয় গানের তরী