গান ০১৬৮ অরুণে রাঙানো সব আশা

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৪১, ২৪ জুন ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের কথা: বাংলা)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"অরুণে রাঙানো সব আশা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৬৮ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৫ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(আজ) অরুণে রাঙানো সব আশা
সার্থক হলো ভালবাসা আজ

ফুলভারে ভরা বনলতা আজ
আনন্দে নত মনলতা আজ
মাধুর্যে ভরা সব ভাষা

এসো আলোর সাগর পানে পাড়ি দিই
(এসো) ভালোর সব কিছুই মেনে' নিই
(এসো) ভাবের মধুরিমায় গেয়ে' যাই
ভুলে' অতীতের কাঁদা হাসা

(এসো) মমতার টানে সবাকার সনে
গানে গানে করি মেলামেশা
করি মধুমাখা মেলামেশা

(Áj) Aruńe ráuṋáno sab áshá
Sárthak halo bhálabásá áj

Phulabháre bhará vanalatá áj
Ánande nata manalatá áj
Mádhurje bhará sab bháśá

Eso álor ságar páne páŕi dii
(Eso) Bhálor sab kichui mene nii
(Eso) Bháver madhurimáy geye jái
Bhule atiiter káṋdá hásá

(Eso) Mamatár t́áne sabákár sane
Gáne gáne kari melámeshá
Kari madhumákhá melámeshá

আজ আমার সকল আশা অরুণিমায় রাঙানো,
আজ ভালবাসাও যেন সার্থক হয়ে উঠেছে।

ফুলভারে ভরা আজ বনলতা,
আনন্দে আমার মনলতা আজ নত।
আমার সকল ভাষা মাধুর্যে পরিপূর্ণ।

এসো, আমরা আলোর সাগরের দিকে পাড়ি দিই;
এসো, ভালো যা কিছু, তার সবটাই মেনে নিই।
এসো, ভাবের মধুরিমায় গান গেয়ে যাই;
আর অতীতের সব হাসি–কান্না ভুলে যাই।

এসো, মমতার টানে আমরা সকলের সাথে মিশে যাই।
গানে গানে মেলামেশা করি,
এক মধুর মেলামেশা করি।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৬৮ অরুণে রাঙানো সব আশা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৬৭ বিশ্বত্রাতার চরণের রেণু
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৬৮ অরুনে রাঙানো সব আশা


উত্তরসূরী
গান ০১৬৯ এসেছিলে প্রভু ঘুম ভাঙাতে