গান ০১৭১ মনমঞ্জুষা মোর সতত জাগিয়া আছে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:২৭, ১৮ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"মনমঞ্জুষা মোর সতত জাগিয়া আছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ১৭১ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৬ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

মনমঞ্জুষা মোর সতত জাগিয়া আছে
তব আসা-পথ চেয়ে ওগো মোর প্রভু
এসো তুমি গানে নাচে আরও কাছে আরও কাছে
হৃদয়-দুয়ার বন্ধ করি না কভু

এসো তুমি ধূপে দীপে কুসুম-মধুপরাগে
স্নিগ্ধ শিশিরে ধোয়া রাগে অনুরাগে
নির্বাত দীপ শিখা সদাই জ্বলিয়া আছে
তোমার আরতি লাগি' বিশ্ববিভু

যতই ঝটিকা আনো রুদ্র অশনি হানো
মোর দীপ নিবাইতে পারিবে না তবু

Manamaiṋjuśá mor satata jágiyá áche
Tava ásá path ceye ogo mor prabhu
Eso tumi gáne náce áro káche áro káche
Hrday duyár bandha kari ná kabhu

Eso tumi dhúpe diipe kusuma madhuparáge
Snigdha shishire dhoyá ráge anuráge
Nirváta diipa shikhá sadái jvaliyá áche
Tomár árati lági vishvavibhu

Jatai jhat́iká áno rudra ashani háno
Mor diip niváite páribe ná tabu

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৭১ মনমঞ্জুষা মোর সতত জাগিয়া আছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ১৭০ সবার আপন তুমি সবার আপন
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ১৭১ মনমঞ্জুষা মোর সতত জাগিয়া আছে


উত্তরসূরী
গান ১৭২ তব কৃপা বিনা আমার তরণী