বিষয়বস্তুতে চলুন

গান ০১৬০ তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৩৫, ১১ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ১৬০ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৮ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে
নির্মল আকাশে চম্পক সুবাসে
রাগে অনুরাগে ভরা হৃদয়ে বিজনে
তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে

মমতার পরশে আলোকের হরষে
ধরণীর স্নেহভরা দোলা-দেওয়া রণনে
তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে

অভ্রংলেহী গিরি তোমাকে প্রণতি করি'
নত শিরে চেয়ে' আছে তুহিনস্রবণে
তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে

Tomáke peyechi prabhu smarańe manane
Nirmala ákáshe campaka suváse
Ráge anuráge bhará hrdaye vijane
Tomáke peyechi prabhu smarańe manane

Mamatára parashe álokera haraśe
Dharańiir snehabhará dolá deoyá rańane
Tomáke peyechi prabhu smarańe manane

Abhraḿlehii giri tomáke prańati kari
Nata shire ceye áche tuhinasravańe
Tomáke peyechi prabhu smarańe manane

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৬০ তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ১৫৯ তোমায় ভালবাসি, প্রভু আমি ভালবাসি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ১৬০ তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে


উত্তরসূরী
গান ১৬১ গানের সুরে