বিষয়বস্তুতে চলুন

গান ০১২৫ আজ আকাশে তারার মেলা

Sarkarverse থেকে

"আজ আকাশে তারার মেলা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১২৫ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৮ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আজ আকাশে তারার মেলা
ধরণী আত্মহারা
ফুলের সুবাসে মদির বাতাসে
সবাই হাসিখুশীতে ভরা

আজ আলোধারা বহে' যায়
খুশীতে পাপিয়া গায়
(আজ) মধুনিক্কণে রাতুল চরণে
কে গো এলো প্রাণভরা

আজ সুধাধারা বহে' যায়
খুশীতে ত্রিলোক গায়
(আজ) সকল আকূতি মধুরসে মাখি'
কে গো এলো মনভরা

Áj ákáshe tárár melá
Dharańii átmahárá
Phuler suváse madira vátáse
Sabái hásikhushiite bhará

Áj álodhárá bahe jáy
Khushiite pápiyá gáy
(Áj) Madhunikkańe rátula carańe
Ke go elo práńbhará

Áj sudhádhárá bahe jáy
Khushiite triloka gáy
(Áj) Sakal ákúti madhurase mákhi
Ke go elo manbhará

আজ আকাশে তারার মেলা বসেছে,
পৃথিবী আত্মহারা।
ফুলের সুবাসে আর মদির বাতাসে
সবাই হাসিখুশীতে ভরে' উঠেছে।

আজ আলোর ধারা বয়ে' যাচ্ছে,
খুশীতে পাপিয়া গান গাইছে।
আজ মধুর নিক্কণে রাঙা চরণে
কে যেন প্রাণ ভরে' এলো।

আজ অমৃতের ধারা বয়ে' যাচ্ছে,
খুশিতে তিন ভুবন গাইছে।
আজ সকল আকুতি মধুর রসে সিক্ত করে'
কে যেন মন ভরে' এলো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১২৫ আজ আকাশে তারার মেলা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১২৪ শরৎ তোমার সুরের মায়ায়
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১২৫ আজ আকাশে তারার মেলা


উত্তরসূরী
গান ০১২৬ এক পরিক্রমার হলো অন্ত