গান ০০২৩ নূতনের আলোক ওগো

Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:১৭, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"নূতনের আলোক ওগো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০২৩ সংখ্যক গান। এই গানটি প্রভাত রঞ্জন সরকার ২৭ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

নূতনের আলোক ওগো
ছিলে তুমি কোন্‌ সুদূরে
জগতের ছন্দ এখন
নাচছে তোমায় ঘিরে' ঘিরে'

আমার ওই আঁধার রাতে
ঢাকা ছিলে কোন নিভৃতে
নূতনের ডানা মেলে'
এলে উড়ে' তিমির চিরে'

কেটে' গেছে সব হতাশা
ফুটেছে আজ সকল আশা
সর্বব্যাপী ভালবাসা
ভাসছে এখন বিশ্ব জুড়ে'

Nútaner álok ogo
Chile tumi kon sudúre
Jagater chanda ekhan
Nácche tomáy ghire ghire

Ámár oi áṋdhár ráte
Dháká chile kon nibhrte
Nútaner d́áná mele
Ele uŕe timir cire

Ket́e geche sab hatáshá
Phút́eche áj sakal áshá
Sarvavyápii bhálabásá
Bhásche ekhan vishva juŕe

ওগো নূতনের আলোক
তুমি কোন্‌ সুদূরে ছিলে?
এখন জগতের ছন্দ
তোমায় ঘিরে' ঘিরে' নাচছে।

আমার ওই আঁধার রাতে
তুমি কোন নিভৃতে (আড়ালে) ছিলে?
নতুনের ডানা মেলে
তুমি অন্ধকার (তিমির) চিরে উড়ে এলে।

মেঘ কেটে গেছে, উদ্বেগ কেটে গেছে
আজ সকল আশা ফুটেছে
সর্বব্যাপী ভালবাসা
এখন বিশ্ব জুড়ে' ভাসছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০২৩ নূতনের আলোক ওগো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০২২ ওগো বন্ধু বলিতে পারো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০২৩ নূতনের আলোক ওগো


উত্তরসূরী
গান ০০২৪ হঠাৎ এলে হঠাৎ গেলে