বিষয়বস্তুতে চলুন

গান ০০৫২ তুমি উজ্জ্বল ধ্রুবতারা

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:১৭, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ")

"তুমি উজ্জ্বল ধ্রুবতারা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৫২ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৫ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি উজ্জ্বল ধ্রুবতারা
তুমি অলকার গান

চম্পক সৌরভ
মণিদ্যুতি বৈভব
নির্ঝর-কলরব
সবার উপরে তুমি
অলকার প্রাণ (তুমি)

মেঘের হুঙ্কার
ধনুকের টঙ্কার
অশনি ঝনৎকার
সবার উপরে তুমি
অলকার প্রাণ (তুমি)

তোমারে পেয়েছি দিনে রাতে
জীবনের ছন্দে ও স্রোতে
সকল মর্মে ধ্যানেতে
সবার মাঝারে থেকে'
সবার উপরে তুমি
তুমি মহাবিশ্বের প্রাণ

Tumi ujjvala dhruvatárá
Tumi alakár gán

Campaka saorabha
Mańidyuti vaebhava
Nirjhara kalarava
Sabár upare tumi
Alakár práń (tumi)

Meghera huṋkára
Dhanukera t́aṋkára
Ashani jhanatkára
Sabár upare tumi
Alakár práń (tumi)

Tomáre peyechi dine ráte
Jiivanera chande o srote
Sakal marme dhyánete
Sabár májháre theke
Sabár upare tumi
Tumi mahávishvera práń

তুমি উজ্জ্বল ধ্রুবতারা,
তুমি স্বর্গের (অলকার) গান।

চম্পক ফুলের সুগন্ধ,
মণির দীপ্তি ও ঐশ্বর্য,
ঝর্ণার কলতান।
তোমার স্থান সবার ঊর্ধ্বে।
তুমি অলকার প্রাণ।

মেঘের গর্জন,
ধনুকের টঙ্কার
বিদ্যুতের ঝংকার—
সবার ঊর্ধ্বে তুমি,
তুমি অলকার প্রাণ।

তোমাকে দিনে রাতে পেয়েছি
জীবনের ছন্দে ও স্রোতে
হৃদয়ের গভীরে ধ্যানেতে।
সবার মাঝে থেকে
তুমি সবার উপরে
তুমি মহাবিশ্বের প্রাণ।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৫২ তুমি উজ্জ্বল ধ্রুবতারা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৫১ মধুকার বনে স্পন্দন এনে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৫২ তুমি উজ্জ্বল ধ্রুবতারা


উত্তরসূরী
গান ০০৫৩ ওগো প্রভু তোমাকে আমি