বিষয়বস্তুতে চলুন

গান ০০১২ নয়নে মমতা ভরা

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:১৪, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"নয়নে মমতা ভরা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০১২ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২২ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

নয়নে মমতা ভরা
হাসিতে মুকুতাঝরা
অজানা পথিক এক এলো

হিয়া কাঁপে থরথর
এ কী ভাব মনোহর
এ আনন্দ কে বা সে যে দিলো

মন চাহে সদা দেখি
লাজে ভয়ে নাহি তাকি
এ মধুর মধু কোথা ছিলো

Nayane mamatá bhará
Hásite mukutájhará
Ajáná pathik ek elo

Hiyá káṋpe tharathara
E kii bháva manohara
E ánanda ke bá se je dilo

Mana cáhe sadá dekhi
Láje bhaye náhi táki
E madhur madhu kothá chilo

এক অজানা পথিক এলো
যার নয়নে মমতা ভরা
যার হাসি মুক্তোর ন্যায় সুন্দর।

এই মনোহর সুন্দর ভাব দেখে'
আমার হিয়া থরথর করে কাঁপে।
সে কে যে এত আনন্দ দিলো?

মন চায় সবসময় তাঁর দিকে তাকিয়ে দেখি।
লজ্জায় ভয়ে তাঁর দিকে তাকাতে পারি না।
এত মধুময় মধু কোথায় ছিলো?

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০১২ নয়নে মমতা ভরা এইখানে শুণুন
  • Listen to the song গান ০০১২ নয়নে মমতা ভরা sung by Andy Douglas and friends on Sarkarverse


পূর্বসূরী
গান ০০১১ নাচের তালে এগিয়ে চলে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০১২ নয়নে মমতা ভরা


উত্তরসূরী
গান ০০১৩ আমি শুধু হেসেছি নেচেছি গেয়েছি