বিষয়বস্তুতে চলুন

গান ০০৭৯ স্বপনের ছোঁয়া লেগে

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:১৩, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"স্বপনের ছোঁয়া লেগে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৭৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৫ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

স্বপনের ছোঁয়া লেগে' (তব)
জীবন পেয়েছে নব প্রাণধারা
আশাতে মন্দ্রিত গান
ভাষাতে স্পন্দিত তান
ভালবাসা হলো সীমাহারা

স্বপনের মায়া মেখে' (তব)
মর্ম হয়েছে মধুভরা
সুরেতে উচ্ছল ছন্দ
কুসুমে উন্মদ গন্ধ
দিক্‌ভ্রান্ত পেলো ধ্রুবতারা

স্বপনের মাধুরী মেখে (তব)
জগৎ পেয়েছে গতিধারা
চারিদিকে উজ্জ্বল আলো
যা'কে দেখি তা'কে লাগে ভালো
অণু-পরমাণু হলো দৃপ্ত
ভাবব্যঞ্জনা হলো তৃপ্ত
আনন্দে ধরা হলো ভরা

Svapanera choṋyá lege (tava)
Jiivan peyeche nava práńadhárá
Ásháte mandrita gán
Bháśáte spandita tán
Bhálabásá halo siimáhárá

Svapanera máyá mekhe (tava)
Marma hayeche madhubhará
Surete ucchala chanda
Kusume unmada gandha
Dikbhránta pelo dhruvatárá

Svapanera mádhurii mekhe (tava)
Jagat peyeche gatidhárá
Cáridike ujjvala álo
Jáke dekhi táke láge bhálo
Ańu paramáńu halo drpta
Bhávavyaiṋjaná halo trpta
Ánande dhará halo bhará

তোমার স্বপ্নের ছোঁয়ায়
জীবন নতুন প্রাণধারা পেয়েছে
আশাতে মন্দ্রিত গান,
ভাষাতে স্পন্দিত তান,
ভালোবাসা সীমাহীন হয়ে উঠেছে।

তোমার স্বপ্নের মায়ায়
আমার অন্তর মধুময় হয়ে উঠেছে।
সুরে উচ্ছল ছন্দ,
ফুলে উন্মত্ত গন্ধ
দিক্‌ভ্রান্ত ধ্রুবতারার সন্ধান পেলো।

তোমার স্বপ্নের মাধুর্যে
জগৎ গতি পেয়েছে,
চারিদিকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে,
যা'কে দেখি তা'কে ভালো লাগে।
অণু-পরমাণুও যেন দৃপ্ত হয়ে উঠেছে,
ভাবের ব্যঞ্জনা তৃপ্ত হয়েছে,
আনন্দে পৃথিবী ভরে উঠেছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৭৯ স্বপনের ছোঁয়া লেগে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৭৮ স্বপনে সে এসেছিলো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৭৯ স্বপনের ছোঁয়া লেগে


উত্তরসূরী
গান ০০৮০ স্বপনে এসেছো আনন্দঘন তুমি