বিষয়বস্তুতে চলুন

গান ০১১১ বেণুকার বন কী কথা কয়

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:১২, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"বেণুকার বন কী কথা কয়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১১১ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৫ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বেণুকার বন কী কথা কয় (আজি)
পাতা ঝরিবার বেদনাতে হায়
মূক মুখে সে যে চাহিয়া রয়

হারায়েছে সে যে সব শ্যামলিমা
ধূলিঝঞ্ঝায় সকল সুষমা
বেতসকুঞ্জে নীপনিকুঞ্জে
মধু বায়ু আর নাহি বয়

রুদ্র দেবতা এ কী তব খেলা
অনল দাহনে অকরুণ লীলা
বর্ষার সুর আরও কত দূর
চাতক যাচিছে মরুতৃষায়

Veńukár van kii kathá kay (áji)
Pátá jharibár vedanáte háy
Múk mukhe se je cáhiyá ray

Háráyeche se je sab shyámalimá
Dhúlijhaiṋjháy sakal suśamá
Betasakuiṋje niipanikuiṋje
Madhu váyu ár nahi bay

Rudra devatá e kii tava khelá
Anala dáhane akaruńa liilá
Varśár sur áro kata dúr
Cátak jáciche marutrśáy

আজ বাঁশবন কী কথা বলে,
পাতা ঝরার বেদনায় হায়
সে যেন নীরব মুখে তাকিয়ে রয়।

তার সব শ্যামলতা হারিয়ে গেছে,
ধুলোর ঝড়ে সব সৌন্দর্য নষ্ট হয়ে গেছে।
বেতস আর নীপের বনে
মধুর বাতাস আর বয় না।

রুদ্র দেবতা, এ' কেমন তোমার খেলা,
আগুনের দহনে নিষ্ঠুর লীলা!
বর্ষার সুর আরও কত দূরে,
চাতক পাখি মরুতৃষ্ণায় কাতর হয়ে জল চায়।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১১১ বেণুকার বন কী কথা কয় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১১০ গ্রীষ্মাবকাশে সে যদি আসে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১১১ বেণুকার বন কী কথা কয়


উত্তরসূরী
গান ০১১২ ঈশান কোণেতে মেঘ জমিয়াছে