বিষয়বস্তুতে চলুন

গান ০০৪০ চম্পক বনে দখিনা পবনে

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:১১, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"চম্পক বনে দখিনা পবনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৪০ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২১ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

চম্পক বনে দখিনা পবনে
ঝঙ্কৃত গানে আজি এলে তুমি
ঝঙ্কৃত গানে নিজে এলে

হারানোর ব্যথা না-পাওয়ার কথা
সকল দীনতা ভুলাইলে (তুমি)

স্মৃতিবিজড়িত চলার পথেতে
আশা-নিরাশার দোদুল দোলাতে
মমতার বেণু বাজাতে বাজাতে
সব মধুরিমা ভরে' ছিলে (তুমি)

আলোকের ওই ঝরণাধারাতে
শত রূপে নিজে ধরা দিলে (তুমি)

Campaka vane dakhiná pavane
Jhauṋkrta gáne áji ele tumi
Jhauṋkrta gáne nije ele

Háránor vyathá ná páoyár kathá
Sakal diinatá bhuláile (tumi)

Smrtivijaŕita calára pathete
Áshá niráshár dodul doláte
Mamatár veńu bájáte bájáte
Sab madhurimá bhare chile (tumi)

Áloker oi jharańádháráte
Shata rúpe nije dhará dile (tumi)

চম্পক বনে, দখিনা হাওয়ায়
গানের সুরে আর ঝঙ্কারে
তুমি আজ নিজে এলে।

হারানোর যত ব্যাথা, না–পাওয়ার কথা
তুমি সকল দীনতা ভুলিয়ে দিলে।

আমার এই স্মৃতিবিজড়িত চলার পথে
আশা–নিরাশার দোদুল দোলাতে
মমতার বাঁশি বাজাতে বাজাতে
তুমি সব মধুরিমা ভরে দিলে।

আলোকের ওই ঝরণাধারাতে
তুমি নিজে শত রূপে ধরা দিলে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৪০ চম্পক বনে দখিনা পবনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৩৯ তুমি আসিয়াছো শত জনপদ বাহিয়া
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৪০ চম্পক বনে দখিনা পবনে


উত্তরসূরী
গান ০০৪১ আঁধার পেরিয়ে আপনি এসেছো