বিষয়বস্তুতে চলুন

গান ০০৫৪ আমি ঋজুপথে চলে চলি ভাই

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫৫, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>")

"আমি ঋজুপথে চলে চলি ভাই" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৫৪ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৬ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আমি ঋজুপথে চলে' চলি ভাই
আবোল-তাবোল নয় সোজা কথাটি
বলে' যেতে চাই (আজ)

আকাশে লেগেছে রামধনুর খেলা
মাটিতে রয়েছে নানা রূপের মেলা
তারই মাঝে বায়ু বহে ভাবে উতলা
আমি ইহাদের সকলকে বাঁচাইতে চাই

রূপ–রস-গন্ধ যা' আছে ধরাতে
স্নেহ-ভালবাসা যা' আছে মনেতে
ইহাদের নিষ্কল্মষ করিতে
এসো হাতে হাতে সাথে সাথে কাজ করে' যাই

Ámi rjupathe cale cali bhái
Ábol tábol nay sojá kathát́i
Bale jete cái (áj)

Ákáshe legeche rámdhanura khelá
Mát́ite rayeche náná rúpera melá
Tári májhe váyu bahe bháve utalá
Ámi iháder sakalke báṋcáite cái

Rúp ras gandha já áche dharáte
Sneha bhálobásá já áche manete
Iháder niśkalmaś karite
Eso háte háte sáthe sáthe káj kare jái

আমি সোজাপথে চলে চলি ভাই।
আজ আবোল-তাবোল নয়,
সোজা কথা বলে যেতে চাই।

আকাশে রামধনুর খেলা লেগেছে,
মাটিতে নানা রূপের মেলা বসেছে।
তারই মাঝে উতলা বাতাস বয়ে চলেছে।
আমি এদের সকলকে বাঁচাতে চাই।

পৃথিবীতে যত রূপ—রস-গন্ধ আছে,
মনে যত স্নেহ-ভালোবাসা আছে,
এসো আমরা সকলে হাতে হাত মিলিয়ে,
একসাথে কাজ করে এদের নিষ্কলুষ করি।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৫৪ আমি ঋজুপথে চলে চলি ভাই এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৫৩ ওগো প্রভু তোমাকে আমি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৫৪ আমি ঋজুপথে চলে চলি ভাই


উত্তরসূরী
গান ০০৫৫ সুরসপ্তকে মাধুরী ভরি