বিষয়বস্তুতে চলুন

গান ০১২০ শারদপ্রাতে মোর একতারাতে

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫৪, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"শারদপ্রাতে মোর একতারাতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১২০ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৭ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

শারদপ্রাতে মোর একতারাতে
শেফালীগন্ধে মন গানে মেতেছে
মন্দমধুর হাওয়াতে
শিশিরে ভেজা মর্ত্যভূমিতে
নৃত্যে তালে ধরা ছুটে' চলেছে

আজ আলোর পথে নাই মেঘের মানা
নীলাকাশে পাখী সব মেলেছে ডানা
(এই) অবারিত পরিবেশে প্রাণের নবাবেশে
উদ্বেল হিয়া কোথা' ভেসে' চলেছে

আজ প্লাবনের বারিধারা কমে' এসেছে
জেগে-ওঠা ভূমি নব সাজে সেজেছে
ভূলোক-দ্যুলোক মাঝে নন্দন-মধুসাজে
কে গো নিজে ধরা দিলে সবার কাছে

Sháradapráte mor ektáráte
Shepháliigandhe man gáne meteche
Mandamadhur haoyáte
Shishire bhejá martyabhúmite
Nrtye tále dhará chut́e caleche

Áj álor pathe nái meghera máná
Niilákáshe pákhii sab meleche d́áná
(Ei) Avárita pariveshe práńer naváveshe
Udvel hiyá kothá bhese caleche

Áj plávaner váridhárá kame eseche
Jege ot́há bhúmi nava sáje sejeche
Bhúlok dyulok májhe nandana madhusáje
Ke go nije dhará dile sabára káche

শরতের সকালে আমার একতারার সুরে,
শেফালীর গন্ধে মন গানে মেতে' উঠেছে।
মৃদু বাতাসে, শিশিরে ভেজা পৃথিবীতে,
পৃথিবী নাচের তালে তালে ছুটে' চলেছে।

আজ আলোর পথে মেঘের কোনো বাধা নেই,
নীল আকাশে পাখিরা ডানা মেলেছে।
এই অবাধ পরিবেশে, প্রাণের নতুন আবেশে,
উদ্বেল হৃদয় কোথায় ভেসে চলেছে।

আজ বন্যার জলধারা কমে' এসেছে,
জেগে ওঠা ভূমি নতুন সাজে সেজেছে।
স্বর্গ আর মর্ত্যের মাঝে নন্দন মধু সাজে,
কে যেন সবার কাছে ধরা দিয়েছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১২০ শারদপ্রাতে মোর একতারাতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১১৯ মেঘ তুমি কাছে এসো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১২০ শারদপ্রাতে মোর একতারাতে


উত্তরসূরী
গান ০১২১ শরৎ সকালে শিশিরেতে ধুয়ে