বিষয়বস্তুতে চলুন

গান ০১২১ শরৎ সকালে শিশিরেতে ধুয়ে

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫৩, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"শরৎ সকালে শিশিরেতে ধুয়ে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১২১ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৭ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(আমি) শরৎ সকালে শিশিরেতে ধুয়ে'
শেফালীর মালা গেঁথেছি (আমি)
সাজাবো যতনে তোমার চরণে
এই সাধ নিয়ে এসেছি

(তখন) সাদা মেঘরাশি আকাশেতে ভাসি'
চলেছিলো মধু মাখিয়া
(তখন) দুলিতেছিলো সে সুরভি-রভসে
কমল-কুমুদ হাসিয়া
(আমি) সেই পরিবেশে বসিয়া আবেশে
মালাগুলি মোর গেঁথেছি

মালাগুলি মোর গাঁথা নয় শুধু
ঝরা শেফালিকা কুড়ায়ে'
(আছে) মমতার গীতি প্রভাতের প্রীতি
প্রতি পাপড়িতে জড়ায়ে'
আমি সারা সকালটি সব কাজ ফেলি'
মালাগুলি মোর গেঁথেছি
শুধু মৃদু হেসে' শুধু ভালবেসে'
তোমার লাগিয়া এনেছি

(Ámi) Sharata sakále shishirete dhuye
Shepháliir málá geṋthechi (ámi)
Sájábo jatane tomár carańe
Ei sádh niye esechi

(Takhan) Sádá megharáshi ákáshete bhási
Calechilo madhu mákhiyá
(Takhan) Dulitechilo se surabhi rabhase
Kamal kumud hásiyá
(Ámi) Sei pariveshe basiyá áveshe
Máláguli mor geṋthechi

Máláguli mor gáṋthá nay shudhu
Jhará shepháliká kuŕáye
(Áche) Mamatár giiti prabháter priiti
Prati pápŕite jaŕáye
Ámi sárá sakált́i sab káj pheli
Máláguli mor geṋthechi
Shudhu mrdu hese shudhu bhálabese
Tomár lágiyá enechi

আমি শরতের সকালে শিশিরে ধুয়ে'
শেফালীর মালা গেঁথেছি।
তোমার চরণে যত্নে সাজাবো
এই সাধ নিয়ে এসেছি।

তখন আকাশে সাদা মেঘের রাশি
মধু মাখিয়ে ভেসে যাচ্ছিল,
তখন কমল আর কুমুদ ফুল
সুরভিত আনন্দে দুলছিল।
সেই পরিবেশে বসে'
আমি আমার মালাগুলো গেঁথেছি।

এই মালাগুলো শুধু ঝরে পড়া শেফালী ফুল
কুড়িয়ে গাঁথা মালা নয়।
প্রতিটি পাপড়িতে মমতার গান
প্রভাতের প্রীতি জড়িয়ে দিয়েছি।
আমি সারা সকাল সব কাজ ফেলে
এই মালাগুলো গেঁথেছি।
শুধু মৃদু হেসে, শুধু ভালোবেসে
তোমার জন্য এনেছি।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১২১ শরৎ সকালে শিশিরেতে ধুয়ে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১২০ শারদপ্রাতে মোর একতারাতে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১২১ শরৎ সকালে শিশিরেতে ধুয়ে


উত্তরসূরী
গান ০১২২ পথিক তুমি একাকী এসে