বিষয়বস্তুতে চলুন

গান ০১০৯ বন্ধু তোমার গোপন কথা

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫৩, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"বন্ধু তোমার গোপন কথা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১০৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৪ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বন্ধু তোমার গোপন কথা
কয়ে যাও মোর কাণে কাণে
কাণে কাণে
গ্রীষ্মকালের সবার ব্যথা
জানাও আমায় গানে গানে
গানে গানে

ফুটলো যে ফুল সে যায় পুড়ে'
ফোটে নি যে যায় সে ঝরে'
অর্ধপথে নদীর ধারা
বাষ্পেতে যায় উড়ে'
(এ কি শুধু) আমার ব্যথা জীবের ব্যথা
এ কি নয় তোমার ব্যথা সব খানে

তৃণের আঁকুর জাগিতে চায়
জাগে না সে দাহেরই ভয়
তুষারপুঞ্জ উষ্ণতাতে
অশ্রু হয়ে বয়
(এ কি শুধু) আমার ব্যথা জীবের ব্যথা
এ কি নয় তোমার ব্যথা সব খানে

Bandhu tomár gopan kathá
Kaye jáo mor káne káne
Káne káne
Griiśmakáler sabár vyathá
Jánáo ámáy gáne gáne
Gáne gáne

Phut́lo je phul se jáy puŕe
Phot́e ni je jáy se jhare
Ardhapathe nadiir dhárá
Váśpete jáy uŕe
(E ki shudhu) Ámár vyathá jiiver vyathá
E ki nay tomár vyathá sab kháne

Trńer áṋkur jágite cáy
Jáge ná se dáheri bhay
Tuśárpuiṋja uśńatáte
Ashru haye bay
(E ki shudhu) Ámár vyathá jiiver vyathá
E ki nay tomár vyathá sab kháne

বন্ধু, তোমার গোপন কথা
আমার কাণে কাণে বলে যাও।
কাণে কাণে।
গ্রীষ্মকালের সকলের ব্যথা
আমাকে জানাও গানে গানে।
গানে গানে।

ফুটলো যে ফুল সে পুড়ে' যায়,
আর যে ফুল ফোটে নি সেও ঝরে' যায়।
নদীর ধারাও মাঝপথে বাষ্প হয়ে উড়ে' যায়।
এ' কি শুধু আমার ব্যথা, জীবের ব্যথা,
এ' কি সবখানে তোমারও ব্যথা নয়?

ঘাসের অঙ্কুর জাগতে চায়,
কিন্তু দাহের ভয়ে জাগতে পারে না।
তুষারের স্তূপ উষ্ণতায়
অশ্রু হয়ে ঝরে পড়ে।
এ' কি শুধু আমার ব্যথা, জীবের ব্যথা,
এ' কি সবখানে তোমারও ব্যথা নয়?

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১০৯ বন্ধু তোমার গোপন কথা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১০৮ রৌদ্রের খর তাপে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১০৯ বন্ধু তোমার গোপন কথা


উত্তরসূরী
গান ০১১০ গ্রীষ্মাবকাশে সে যদি আসে