বিষয়বস্তুতে চলুন

গান ০১২৩ শরৎ ওই আসে ওই আসে ওই আসে

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫৩, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>")

"শরৎ ওই আসে ওই আসে ওই আসে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১২৩ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৮ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(শরৎ) ওই আসে ওই আসে ওই আসে
(শরৎ) নাচের তালে তালে পা ফেলে' ফেলে'
মন্দাক্রান্তা ছন্দে ধরায় হাসে
ওই আসে ওই আসে ওই আসে (শরৎ)

শরৎ শুধু নয় শেফালীর সুগন্ধতে
শরৎ শুধু নয় সাদা মেঘের ভেলাতে
শরৎ প্রাণে আসে শরৎ মনে আসে
শরৎ ভুবনকে ভুলিয়ে' মর্মে হাসে

শরৎ শুধু নয় বাতাবি নেবুর গন্ধে
শরৎ শুধু নয় কুশ-কাশের দোলার ছন্দে
শরৎ প্রাণে আসে শরৎ মনে আসে
শরৎ ভুবনকে দুলিয়ে' মর্মে হাসে

Sharat oi áse oi áse oi áse
(Sharat) Nácer tále tále pá phele phele
Mandákrántá chande dharáy háse
Oi áse oi áse oi áse (sharat)

Sharat shudhu nay shepháliir sugandhate
Sharat shudhu nay sádá megher bheláte
Sharat práńe áse sharat mane áse
Sharat bhuvanke bhuliye marme háse

Sharat shudhu nay bátávi nebur gandhe
Sharat shudhu nay kush kásher dolár chande
Sharat práńe áse sharat mane áse
Sharat bhuvanke duliye marme hás

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১২৩ শরৎ ওই আসে ওই আসে ওই আসে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১২২ পথিক তুমি একাকী এসে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১২৩ শরৎ ওই আসে ওই আসে ওই আসে


উত্তরসূরী
গান ০১২৪ শরৎ তোমার সুরের মায়ায়