বিষয়বস্তুতে চলুন

গান ০০৪৩ তোমরা যা খুশি তাই বলো

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫১, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তোমরা যা' খুশি তাই বলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৪৩ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২১ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমরা যা' খুশি তাই বলো
আমার না-থামিয়া চলা
না-থামিয়া চলা আমার
না কাঁদিয়া বলা

রূপোর মেঘে ভরা আকাশ
কাশের রঙে দুলছে বাতাস
শিউলি ঢেলে দিচ্ছে সুবাস
শিশিরে উতলা

খুঁজছি যারে পাইনে তারে
সেও জানি খুঁজছে মোরে
আমার গানে গেঁথেছে সে
ছোট্ট একটি মালা

Tomrá já khushi tái balo
Ámár ná thámiyá calá
Ná thámiyá calá ámár
Ná káṋdiyá balá

Rúpor meghe bhará ákásh
Kásher rauṋe dulche vátás
Shiuli d́hele dicche suvás
Shishire utalá

Khuṋjchi járe páine táre
Seo jáni khuṋjche more
Ámár gáne geṋtheche se
Chot́t́a ekt́i málá

তোমরা যা খুশি তাই বলো
আমার না থেমে চলা
আমার না থেমে পথ চলা
আমার কান্নাহীন কথা বলা।

রূপোর মেঘে আকাশ ভরে আছে
যেন কাশের রঙ মেখে বাতাস বইছে
শিউলি ফুল শিশিরে উতলা হয়ে
সুগন্ধ ঢেলে দিচ্ছে।

আমি যাকে খুঁজছি তাঁকে পাইনি
জানি সেও আমাকে খুঁজছে
সে আমার গানে
একটি ছোট্ট মালা গেঁথেছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৪৩ তোমরা যা খুশি তাই বলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৪২ তোমারে পেয়েছি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৪৩ তোমরা যা খুশি তাই বলো


উত্তরসূরী
গান ০০৪৪ আর কোনো কথা আমি মানি না