"ঈশান কোণেতে মেঘ জমিয়াছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১১২ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৫ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।
গানের কথা
| বাংলা লিপি
|
রোমান লিপি[১]
|
গদ্যরূপ[২]
|
ঈশান কোণেতে মেঘ জমিয়াছে
খরতর বায়ু বহিতেছে
কালবৈশাখী আসিয়াছে (আজি)
গবাক্ষদ্বার বন্ধ করিয়া
অশনি ধ্বনিতে ত্রস্ত হইয়া
গৃহকোণে বসে' সকলে এখন
নীরনর্তন শুণিতেছে
কত প্রিয় তরু উপড়িয়া যায়
আহত ফলেরা ঝরে' পড়ে' যায়
ঝঞ্ঝা-গতিতে শিলাবৃষ্টিতে
নীড়হারা পাখী কাঁদিতেছে
নিদাঘের মাঝে বজ্ররূপেতে
রুদ্র দেবতা এ কী নাচে মাতে
জলে থাকা তরী মহা আতঙ্কে
ঢেউয়ের দোলায় দুলিতেছে
|
Iishán końete megh jamiyáche
Kharatara váyu bahiteche
Kálvaeshákhii ásiyáche (áji)
Gavákśadvár bandha kariyá
Ashani dhvanite trasta haiyá
Grhakońe base sakale ekhan
Niiranartan shuńiteche
Kata priya taru upaŕiyá jáy
Áhata phalerá jhare paŕe jáy
Jhaiṋjhá-gatite shilávrśt́ite
Niiŕhárá pákhii káṋditeche
Nidágher májhe vajrarúpete
Rudra devatá e kii náce máte
Jale tháká tarii mahá átauṋke
D́heuyer doláy duliteche
|
ঈশান কোণে মেঘ জমেছে,
প্রচণ্ড বাতাস বইছে,
আজ কালবৈশাখী ঝড় এসেছে।
জানালার দরজা বন্ধ করে',
বজ্রপাতের শব্দে ভীত হয়ে
সবাই ঘরের কোণে বসে'
ঝড়ের তাণ্ডব শুনছে।
কত প্রিয় গাছ উপড়ে পড়ছে,
আহত ফলগুলো ঝরে' যাচ্ছে,
ঝড়ের গতি ও শিলাবৃষ্টিতে
নীড়হারা পাখি কাঁদছে।
গ্রীষ্মের মাঝে বজ্ররূপে
রুদ্র দেবতা এ কী নাচে মত্ত হয়েছেন।
জলে থাকা নৌকাগুলো মহা আতঙ্কে
ঢেউয়ের দোলায় দুলছে।
|
তথ্যসূত্র
গানের রেকর্ডিং
- আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১১২ ঈশান কোণেতে মেঘ জমিয়াছে এইখানে শুণুন