বিষয়বস্তুতে চলুন

গান ০০৫৩ ওগো প্রভু তোমাকে আমি

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৪৮, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ")

"ওগো প্রভু তোমাকে আমি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৫৩ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৬ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ওগো প্রভু তোমাকে আমি
ভালোবাসি ভালোবাসি

সতত মনের মাঝে জাগিয়া থাকে
তোমারই হাসি মধুর হাসি
তোমাকে আমি ভালোবাসি
ভালোবাসি বালোবাসি

আঁধার নিশায় তুমি ধ্রুবতারা
মরুতৃষ্ণায় তুমি নীরধারা
সম্পদে বিপদে সঙ্গে আছো
কাছাকাছি পাশাপাশি

কোনো গুণ নাহি তবু কাছে টেনে' নাও
পাশেতে বসাও ক্ষুধা মিটাও
দিবানিশি দিবানিশি

Ogo prabhu tomáke ámi
Bhálobási bhálobási

Satata maner májhe jágiyá tháke
Tomári hási madhura hási
Tomáke ámi bhálobási
Bhálobási bhálobási

Áṋdhár nisháy tumi dhruvatárá
Marutrśńáy tumi niiradhárá
Sampade vipade sauṋge ácho
Káchákáchi páshápáshi

Kono guń náhi tabu káche t́ene náo
Páshete basáo kśudhá mit́áo
Divánishi divánishi

ওগো প্রভু আমি তোমাকে ভালোবাসি
ভালোবাসি, ভালোবাসি।

তোমার মধুর হাসি
মনের গভীরে সবসময় জেগে থাকে।
আমি তোমাকে ভালোবাসি,
ভালোবাসি, ভালোবাসি।

আঁধার রাতে তুমি ধ্রুবতারা,
মরুর তৃষ্ণায় তুমি শীতল জলধারা।
সম্পদে ও বিপদে তুমি সাথে থাকো,
সবসময় কাছাকাছি, পাশাপাশি।

আমার কোনো গুণ না থাকা সত্ত্বেও
তুমি দিন–রাত আমায় কাছে টেনে নাও,
পাশে বসাও, আমার ক্ষুধা নিবারণ করো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৫৩ ওগো প্রভু তোমাকে আমি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৫২ তুমি উজ্জ্বল ধ্রুবতারা
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৫৩ ওগো প্রভু তোমাকে আমি


উত্তরসূরী
গান ০০৫৪ আমি ঋজুপথে চলে চলি ভাই