বিষয়বস্তুতে চলুন

গান ০০৯৭ শীতে শিউলি কেন ফোটে না

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১২:২০, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"শীতে শিউলি কেন ফোটে না" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৯৭ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১০ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

শীতে শিউলি কেন ফোটে না
কমল কেন কথা কয় না
না না না তা'রা কথা কয় না
শীতেতে তা'রা কুঁকড়ে গেছে

আর যা'রা আছে তব ভাবে আছে
মনেতে সবাই তোমায় যাচে
না না না তা'রা কথা কয় না
শীতেতে তা'রা কুঁকড়ে গেছে

ধরা আজি মনে মজেছে
সে বুঝি তোমায় চিনে' নিয়েছে
না না না তা'রা কথা কয় না
শীতেতে সে যে কুঁকড়ে গেছে

মনের কুসুম শতধারে ফুটে
মনেতেই চাপা পড়েছে
না না না তা'রা কথা কয় না
শীতেতে তা'রা কুঁকড়ে গেছে

Shiite shiuli kena phot́e ná
Kamal kena kathá kay ná
Ná ná ná tárá kathá kay ná
Shiitete tárá kuṋkŕe geche

Ár járá áche tava bháve áche
Manete sabái tomáy jáce
Ná ná ná tárá kathá kay ná
Shiitete tárá kuṋkŕe geche

Dhará áji mane majeche
Se bujhi tomáy cine niyeche
Ná ná ná tárá kathá kay ná
Shiitete se je kuṋkŕe geche

Maner kusum shatadháre phut́e
Manetei cápá paŕeche
Ná ná ná tárá kathá kay ná
Shiitete tárá kuṋkŕe geche

শীতে শিউলি কেন ফোটে না,
কমল কেন কথা বলে' না?
না, না, না, তা'রা কথা বলে' না,
শীতেতে তা'রা কুঁকড়ে গেছে।

যারা আছে তোমার ভাবে আছে,
মনে মনে সবাই তোমাকেই চায় (যাচে),
না, না, না, তা'রা কথা বলে' না,
শীতেতে তা'রা কুঁকড়ে গেছে।

পৃথিবী আজ মনে মজেছে,
সে বুঝি তোমায় চিনে' নিয়েছে,
কিন্তু সেও কথা বলে না,
শীতেতে সে কুঁকড়ে গেছে।

মনের কুসুম শত ধারায় ফুটে'
মনের মাঝেই চাপা পড়েছে,
না, না, না, তা'রা কথা বলে' না,
শীতেতে তা'রা কুঁকড়ে গেছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৯৭ শীতে শিউলি কেন ফোটে না এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৯৬ শিশিরসিক্ত খর্জুরবীথি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৯৭ শীতে শিউলি কেন ফোটে না


উত্তরসূরী
গান ০০৯৮ শীত আসিয়াছে সাথে আনিয়াছে