গান ০০৩৩ তোমার নামে তোমার গানে, হয়েছি আপনহারা

Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৫৯, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তোমার নামে তোমার গানে, হয়েছি আপনহারা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৩৩ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৭ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমার নামে তোমার গানে
হয়েছি আপনহারা
আঁধার পানে চলা পথিক
পেয়েছে আলোকধারা

মাতাল হাওয়া মোহের ডোরে
যদিবা চায় বাঁধতে মোরে
মিষ্টি হেসে' বলবো তারে
ভেঙ্গেছি পাষাণকারা

সকল প্রাণই আদরণীয়
প্রণাম নাও আমার
সকল মনই অতুলনীয়
নাও গো নমস্কার
এসেছিনু চলার ঝোঁকে
মধুর মতই ফুলকোরকে
আজকে মোহন নামের ডাকে
হয়েছি বাঁধনছাড়া

Tomár náme tomár gáne
Hayechi ápanhárá
Áṋdhár páne calá pathik
Peyeche álokdhárá

Mátál háoyá moher d́ore
Jadibá cáy báṋdhte more
Miśt́i hese balbo táre
Bheuṋgechi páśańkárá

Sakal práńi ádarańiiya
Prańám náo ámár
Sakal mani atulaniiya
Náo go namaskár
Esechinu calár jhoṋke
Madhur matai phulakorake
Ájke mohan námer d́áke
Hayechi báṋdhancháŕá

তোমার নামে তোমার গানে
আপনহারা হয়েছি।
যেই পথিক আঁধার পানে চলছিল
সে আলোকধারা পেয়েছে।

উতাল হাওয়া মোহের বাঁধনে
যদি আমাকে বাঁধতে চায়
তাকে মিষ্টি হেসে বলবো
আমি পাষাণকারা ভেঙ্গেছি।

সকল প্রাণই আদরণীয়
আমার প্রণাম নাও।
সকল মনই অতুলনীয়
নমস্কার নাও গো।
ফুলের মাঝে যেমন মধু আসে
তেমনই চলার ঝোঁকে এসেছিলাম,
আজকে মোহন নামের ডাকে
বাঁধনহারা হয়েছি।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৩৩ তোমার নামে তোমার গানে, হয়েছি আপনহারা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৩২ উচাটন মন না মানে বারণ
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: ০০৩৩ তোমার নামে তোমার গানে, হয়েছি আপনহারা


উত্তরসূরী
গান ০০৩৪ তোমার নয়নতলে সব কিছু নেচে চলে