গান ৩৫৬৬ তোমারই স্মরণে তোমারই মননে

"তোমারই স্মরণে তোমারই মননে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ৩৫৬৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১ জুন ১৯৮৬ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমারই স্মরণে তোমারই মননে
দিন চলে' যায় তব কৃপায়
ভালবাসো না-বাসো কাছে আস না-আসো
নিয়ত রেখেছো স্মিত ছায়ায়

ধরায় এসেছি গো করিতে তব কাজ
সতত সেজে' থাকি দিয়েছো যে সাজ
বাহিরে ভিতরে মরমে গভীরে
আমার আমি নাচে তব দোলায়

সহিতে পারি না তোমাকে ভুলে' থাকা
জন্ম-স্থিতি-লয়  যাহার মনে আঁকা
যাহার স্পন্দনে নূপুর রণনে
বেঁচে' থাকার গীতি ভেসে' যায়

Tomári smarańe tomári manane
Din cale jáy tava krpáy
Bhálabáso ná báso káche áso ná áso
Niyata rekhecho smita cháyáy

Dharáy esechi go karite tava káj
Satata seje tháki diyecho je sáj
Báhire bhitare marame gabhiire
Ámár ámi náce tava doláy

Sahite pári ná tomáke bhule tháká
Janma sthiti lay jáhár mane áṋká
Jáhár spandane núpura rańane
Beṋce thákár giiti bhese jáy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ৩৫৬৬ তোমারই স্মরণে তোমারই মননে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ৩৫৬৫ ব্রজের গোপাল চলে যায়
প্রভাত সঙ্গীত
১৯৮৬
সঙ্গে: গান ৩৫৬৬ তোমারই স্মরণে তোমারই মননে


উত্তরসূরী
গান ৩৫৬৭ আলোয় এলে ছায়ায় গেলে