গান ৩১০২ অমন করিয়া ডেকে চলো

"অমন করিয়া ডেকে চলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ৩১০২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১ সেপ্টেম্বর ১৯৮৫ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

অমন করিয়া ডেকে' চলো (কেন)
কূপোদকে দিলে তরঙ্গ ঢেলে'
ভাবাবেগে করে' উচ্ছল

সাগরের তীরে ছিলুম একেলা
ঝিনুক কুড়িয়ে কেটে' গেছে বেলা
ধূলোবালি নিয়ে করে' গেছি খেলা
দেখিনি সিন্ধু উদ্বেল

গুরু গর্জনে সিন্ধু সরব
তাহাতে মিশিয়া যায় ধ্বনি সব
ক্ষুদ্র প্রাণের অণিমা-আসব
সে মহাধ্বনিতে চঞ্চল

Aman kariyá d́eke calo (kena)
Kúpodake dile tarauṋga d́hele
Bhávávege kare ucchala

Ságarer tiire chilum ekelá
Jhinuk kuŕiye ket́e geche belá
Dhúlobáli niye kare gechi khelá
Dekhini sindhu udvela

Guru garjane sindhu sarav
Táháte mishiyá jáy dhvani sab
Kśudra práńer ańimá ásav
Se mahádhvanite caiṋcala

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ৩১০২ অমন করিয়া ডেকে চলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ৩১০১ বাঁশী বাজিয়া উঠিল যমুনায়
প্রভাত সঙ্গীত
১৯৮৫
সঙ্গে: গান ৩১০২ অমন করিয়া ডেকে চলো


উত্তরসূরী
গান ৩১০৩ আমার কানু যায়