গান ০৪৬৩ মনের ব্যথা মনই জানে

"মনের ব্যথা মনই জানে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৬৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৫ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[১] গদ্যরূপ[২]

মনের ব্যথা মনই জানে
চাপা আছে গোপনে
গেয়ে যদি শোণাতে চাই
শোণাবো তা বিজনে

সভা মাঝে যা কিছু গাই
মনের কথা তাহাতে নাই
একান্তে তা যায় গো গাওয়া
শুণিবো তা দুজনে

হিয়ার ভাষা পশে হিয়ায়
বাহিরে তা শোণা না যায়
তুমি আছো আমি আছি
আর কেহ নাই ভুবনে

Maner vyathá mani jáne
Cápá áche gopane
Geye jadi shońáte cái
Shońábo tá vijane

Sabhá májhe já kichu gái
Maner kathá táháte nái
Ekánte tá jáy go gáoyá
Shuńibo tá dújane

Hiyár bháśá pashe hiyáy
Báhire tá shońá ná jáy
Tumi ácho ámi áchi
Ár keha nái bhuvane

তথ্যসূত্র

  1. ↑ প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. ↑ গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৬৩ মনের ব্যথা মনই জানে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৬২ আমি চারিদিকে দেখি নোতুন হাওয়া
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৬৩ মনের ব্যথা মনই জানে


উত্তরসূরী
গান ০৪৬৪ বরষার রাতে তুমি এসেছিলে, বজ্রকন্ঠে ধ্বনিয়া