গান ০৪০৪ ফুলের বনেতে পরী এসেছিলো

"ফুলের বনেতে পরী এসেছিলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪০৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৬ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন। গানটিতে একটি রূপক গল্পের মাধ্যমে নব্যমানবতাবাদের গূঢ় তত্ত্ব ও বিশ্বজনীন ভালোবাসার কথা বলা হয়েছে।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ফুলের বনেতে পরী এসেছিলো
ফুলেরই মধু পান করিতে
মত্ত পবনে মদির গগনে
সোণালী ডানা মেলিতে মেলিতে

ফুলেরা সকলে মুখ বাড়িয়ে বলে
আমার এ মধু মুখরোচক হয়
(তারা) কেউ বা তিক্ত কেউ বা কষায়
কেউ বা অম্ল কেউ না জিভে সয়
বাছিতে বাছিতে সমঝদার পরী
মিষ্টিমধু ফুল তুলিলো সাজিতে

পরী কোন ফুলে করে নি অনাদর
সবারে সমান করেছে সে আদর
যে মধু নিলো না সে সে ফুলকেও বুকে 
ধরে সে ছুঁয়ে গেছে দূর আকাশেতে

Phulera vanete parii esechilo
Phuleri madhu pán karite
Matta pavane madira gagane
Sońálii d́áná melite melite

Phulerá sakale mukh báŕiye bale
Ámár e madhu mukharocaka hay
(Tárá) Keu bá tikta keu bá kaśáy
Keu bá amla keu ná jibhe say
Báchite báchite samajhdár parii
Miśt́imadhu phul tulilo sájite

Parii kona phule kare ni anádar
Sabáre samán kareche se ádar
Je madhu nilo ná se se phulkeo búke 
Dhare se chuṋye geche dúr ákáshete

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪০৪ ফুলের বনেতে পরী এসেছিলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪০৩ ফাগুন মাসেতে ফাগ নিয়ে খেলি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪০৪ ফুলের বনেতে পরী এসেছিলো


উত্তরসূরী
গান ০৪০৫ আমি জেগে আছি দিবা রাতি