গান ০৪০২ আলোর ওই ঝর্ণাধারায়

"আলোর ওই ঝর্ণাধারায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪০২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৫ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আলোর ওই ঝর্ণাধারায়
এসো প্রভু আমার মনে তুমি এসো
গানের ওই স্বর্ণঝরায়
বসো প্রভু আমার মর্মে তুমি বসো

আঁধারেরই মহাসাগরে
পার করো গো হাতটি ধরে
দিও বিষাদেরই অশ্রুনীরে
ভালবাসার আবেশে ভরে
স্নিগ্ধ মুক্তাধারায়
হেসো প্রভু আমার হিয়ায় তুমি হেসো

কাছে কাছে মোরে রেখো
ভুলেও ভুলে নাহি থেকো
ঋতম্ভরা বর্ণধারায়
দিও না মোহের অবকাশও

Álor oi jharńádháráy
Eso prabhu ámár mane tumi eso
Gáner oi svarńajharáy
Baso prabhu ámár marme tumi baso

Áṋdháreri maháságare
Pár karo go hátt́i dhare
Dio viśáderi ashruniire
Bhálabásár áveshe bhare
Snigdha muktádháráy
Heso prabhu ámár hiyáy tumi heso

Káche káche more rekho
Bhuleo bhule náhi theko
Rtambhará varńadháráy
Dio ná moher avakásho

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪০২ আলোর ওই ঝর্ণাধারায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪০১ নাচের তালে ছন্দে গানে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪০২ আলোর ওই ঝর্ণাধারায়


উত্তরসূরী
গান ০৪০৩ ফাগুন মাসেতে ফাগ নিয়ে খেলি