গান ০৩৯৭ দর্পহারী প্রভু দর্প না সহে কভু

"দর্পহারী প্রভু দর্প না সহে কভু" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৯৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৪ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

দর্পহারী প্রভু দর্প না সহে কভু
দর্প থাকিলেই হবেই পরাজয়
দু রাজপুত্তুরে সোণার ফুলচোরে
ধরিতে গিয়েছিলো ভাবিয়া হবে জয়

পানসি শালতিতে সাম্পানের ভীড়ে
বাছারী গহনার নৌকাতে ঘিরে
ভেবেছিলো ধরে নেবে ফুলচোরে
পরীর কারসাজি শেষ হবে নিশ্চয়

দর্পে ভরা ছিলো তাদের মন প্রাণ
ভাবেনি মৃদু হাসিতেছেন ভগবান
পরী এনেছিলো সাথে মায়াবাণ
ফুল নিয়ে গেলো কারে না করি ভয়

Darpahárii prabhu darpa ná sahe kabhu
Darpa thákilei habei parájay
Du rájputture sońár phulacore
Dharite giyechilo bháviyá habe jay

Pánsi sháltite sampáner bhiiŕe
Báchárii gahanár naokáte ghire
Bhevechilo dhare nebe phulacore
Pariir kársáji sheś habe nishcay

Darpe bhará chilo táder mana práń
Bháveni mrdu hásitechen bhagaván
Parii enechilo sáthe máyáváń
Phul niye gelo káre ná kari bhay

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৯৭ দর্পহারী প্রভু দর্প না সহে কভু এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৯৬ রঙীন পরী আজ চলেছে কোথায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৯৭ দর্পহারী প্রভু দর্প না সহে কভু


উত্তরসূরী
গান ০৩৯৮ নিদ্রা তন্দ্রা ক্রোধ আলস্য