গান ০৩৮৮ আলোকেরই বান নাবিয়ে

"আলোকেরই বান নাবিয়ে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৮৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩০ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আলোকেরই বান নাবিয়ে
নেবে এসেছিলো নদী
ভাঙ্গা গড়ার খেলা খেলে
সামনে চলে নিরবধি

শুধু চলা এগিয়ে চলা
কলতানে কথা বলা
কোন বাধায় নাহি থেমে
নাহি মেনে দিবারাতি

চলা তাহার নাচের তালে
কথা বলা গানের ছলে
মহাপ্রাণের ঊর্মিমালায়
মিলে হতে মহোদধি

Álokeri ván náviye
Nebe esechilo nadii
Bháuṋgá gaŕár khelá khele
Sámne cale niravadhi

Shudhu calá egiye calá
Kalatáne kathá balá
Kona bádháy náhi theme
Náhi mene diváráti

Calá táhár nácer tále
Kathá balá gáner chale
Mahápráńer urmimáláy
Mile hate mahodadhi

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৮৮ আলোকেরই বান নাবিয়ে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৮৭ প্রভু ধরা কি কভু দেবে না
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৮৮ আলোকেরই বান নাবিয়ে


উত্তরসূরী
গান ০৩৮৯ ফুলের বনেতে ভ্রমরা এসেছে