গান ০৩৮৬ এতদিন পরে বঁধুয়া এসেছে

"এতদিন পরে বঁধুয়া এসেছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৮৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৯ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এতদিন পরে বঁধুয়া এসেছে
আঁধার ঘরেতে আলো ঝরাতে
আলাপে আবেশে নাচে উচ্ছ্বাসে
সবার হৃদয় জিনিয়া নিতে

তার রূপ উছলিয়া পড়ে গো
রূপাতীত বঁধু রূপেরই সাগরে
উছলিয়া পড়ে গো
বুঝিতে না পারি শুদু নামে তারই
কত মধু ঢেলে দিলে ধরাতে

তার প্রাণ উপচিয়া পড়ে গো
বিশ্বপ্রাণের আধার বঁধুয়া 
উপচিয়া পড়ে গো
গানের দেবতা প্রাণের সুরেতে
তালে লয়ে এলো পূর্ণ করিতে

Etadin pare baṋdhuyá eseche
Áṋdhár gharete álo jharáte
Álápe áveshe náce ucchváse
Sabár hrday jiniyá nite

Tár rúp uchaliyá paŕe go
Rúpátiita baṋdhu rúperi ságare
Uchaliyá paŕe go
Bujhite ná pári shudhu náme tári
Kata madhu d́hele dile dharáte

Tár práń upaciyá paŕe go
Vishvapráńer ádhár baṋdhuyá
Upaciyá paŕe go
Gáner devatá práńer surete
Tále laye elo púrńa karite

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৮৬ এতদিন পরে বঁধুয়া এসেছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৮৫ তোমারই সুরেতে তব করুণাতে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৮৬ এতদিন পরে বঁধুয়া এসেছে


উত্তরসূরী
গান ০৩৮৭ প্রভু ধরা কি কভু দেবে না