গান ০৩৮৫ তোমারই সুরেতে তব করুণাতে

"তোমারই সুরেতে তব করুণাতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৮৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৮ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমারই সুরেতে তব করুণাতে 
তোমারই আলোতে সবে ঢাকা
তোমারই ধ্বনিতে মর্মগীতিতে
তোমারই রঙে রাগে সবে মাখা

কৃষ্ণ কুহেলির পরপারে থাকে
সুধাঝরা আলো ঝলকে ঝলকে
লীলাখেলা তব এ কী অভিনব
আলো আঁধারিতে ছবি আঁকা

নীরবতা নৈঃশব্দেরই পারে
ঝংকৃত সুর বাজে বারেবারে
ভুবন ভুলানো মনকে মাতানো
সে সুরে চলে তব রথচাকা

Tomári surete tava karuńáte
Tomári álote sabe d́háká
Tomári dhvanite marmagiitite
Tomári rauṋe ráge sabe mákhá

Krśńa kúhelir parapáre tháke
Sudhájhará álo jhalake jhalake
Liilákhelá tava e kii abhinova
Álo áṋdhárite chavi áṋká

Niiravatá naehshabderi páre
Jhaḿkrta sur báje bárebáre
Bhuvana bhulano manke mátáno
Se sure cale tava rathacáká

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৮৫ তোমারই সুরেতে তব করুণাতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৮৪ পাওয়া না পাওয়ায় সুখে দুঃখে হায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৮৫ তোমারই সুরেতে তব করুণাতে


উত্তরসূরী
গান ০৩৮৬ এতদিন পরে বঁধুয়া এসেছে