গান ০৩৮৪ পাওয়া না পাওয়ায় সুখে দুঃখে হায়

"পাওয়া না পাওয়ায় সুখে দুঃখে হায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৮৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৭ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

পাওয়া না-পাওয়ায় সুখে দুঃখে হায়
দিন চলে যায় অকাজে
ফূলের চারিপাশে ভ্রমরা কী যে আশে
গুনগুনিয়ে আসে কী লাজে

সবার প্রিয়তম সবারে ভুলায়ে
মর্মমাঝারে থাকো যে লুকায়ে
ভিতরে নাহি চাই বাহিরে তাকাই
কস্তুরীমৃগ সম যে

যাহারা থাকিবে না তাদের আশেপাশে
ঘুরে মরি মিছে কেন যে কী আশে
মোহ ভেঙ্গে দাও মোরে টেনে নাও
আমারে রাখো তব সকাশে

Páoyá ná páoyáy sukhe duhkhe háy
Din cale jáy akáje
Phulera cáripáshe bhramará kii je áshe
Gunguniye áse kii láje

Sabára priyatama sabáre bhuláye
Marmamájháre tháko je lukáye
Bhitare náhi cái báhire tákái
Kasturiimrga sama je

Jáhárá thákibe ná táder áshepáshe
Ghúre mari miche kena je kii áshe
Moha bheuṋge dáo more t́ene náo
Ámáre rákho tava sakáshe

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৮৪ পাওয়া না পাওয়ায় সুখে দুঃখে হায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৮৩ আজকে তোমার সঙ্গে সবার
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৮৪ পাওয়া না পাওয়ায় সুখে দুঃখে হায়


উত্তরসূরী
গান ০৩৮৫ তোমারই সুরেতে তব করুণাতে