গান ০৩৮৩ আজকে তোমার সঙ্গে সবার

"আজকে তোমার সঙ্গে সবার" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৮৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৭ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আজকে তোমার সঙ্গে সবার 
হলো নূতন পরিচয়
বিধির খেলা বিশ্বলীলা 
তুমি ছাড়া কিছুই নয়

চক্রধারার মধ্যমণি 
ছন্দে ভরা প্রণবধ্বনি
ভালবাসার নয়নতারা
সবার বন্ধু সব সময়

লুকিয়ে আছো সব কিছুতে
তৈরী থাকো ধরা দিতে
সবার মনে গহন কোণে
সংগোপনে মধুময়

আলোর ছটায় রূপের মায়ায়
হৃদয় করো বিনিময়

Ájke tomár sauṋge sabár
Halo nútan paricay
Vidhir khelá vishvaliilá
Tumi cháŕá kichui nay

Cakradhárár madhyamańi
Chande bhará prańavadhvani
Bhálabásár nayantárá
Sabár bandhu sab samay

Lúkiye ácho sab kichute
Taerii tháko dhará dite
Sabár mane gahan końe
Saḿgopane madhumay

Álor chat́áy rúper máyáy
Hrday karo vinimay

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৮৩ আজকে তোমার সঙ্গে সবার এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৮২ এসো কাছে এসো কাছে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৮৩ আজকে তোমার সঙ্গে সবার


উত্তরসূরী
গান ০৩৮৪ পাওয়া না পাওয়ায় সুখে দুঃখে হায়