গান ০৩৭৪ তোমার কাছে চাই না কিছু

"তোমার কাছে চাইনা কিছু" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৭৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৩ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমার কাছে চাইনা কিছু 
শুধু তোমায় ভালোবাসি
ভালোবাসি ওগো ভালোবাসি

থেকো আমার কাছাকাছি 
শুধু হেসো মধুর হাসি
মধুর হাসি মধুর হাসি

ফাগুন মাসে দক্ষিণ পবন 
বইবে যখন ফুলসুবাসে
তোমার পাশে বসে' বসে' 
হিয়া যাবে হিয়াতে মিশে'
দিলেও কিছু নোব না আমি 
প্রাণ ভরাবে প্রাণেতে পশি'
প্রাণেতে পশি' প্রাণেতে পশি'

মধুমাখা জ্যোৎস্না রাতে 
ধরাধরি করে' হাতে
চলবো আমি তোমার সাথে 
অন্তবিহীন চেতনাতে
চাই না কিছু নোব না কিছু 
থেকো সাথে তমঃ নাশি'
তমঃ নাশি' ওগো তমঃ নাশি'

Tomár káche cáiná kichu
Shudhu tomáy bhálabási
Bhálobási ogo bhálobási

Theko ámár káchákáchi
Shudhu heso madhura hási
Madhura hási madhura hási

Phágun máse dakśiń pavan
Baibe jakhan phulasuváse
Tomár páshe base base
Hiyá jábe hiyáte mishe
Dileo kichu noba ná ámi
Práń bharábe práńete pashi
Práńete pashi práńete pashi

Madhu mákhá jyotsná ráte
Dharádhari kare háte
Calbo ámi tomár sáthe
Antavihiin cetanáte
Cái ná kichu noba ná kichu
Theko sáthe tamah náshi
Tamah náshi ogo tamah náshi

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৭৪ তোমার কাছে চাই না কিছু এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৭৩ জীবনকে দোলা দিয়ে কে গো তুমি আজ এলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৭৪ তোমার কাছে চাই না কিছু


উত্তরসূরী
গান ০৩৭৫ রঙীন মেঘে হাতছানি দেয়