গান ০৩৩৯ উদাসী হিয়াতে কাজলা রাতে

"উদাসী হিয়াতে কাজলা রাতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৩৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৪ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

উদাসী হিয়াতে কাজলা রাতে
কেন যে এমন করে
স্তব্ধ প্রহরে বারে বারে
প্রাণ চাহে অজানারে

কোথায় আছো তুমি লুকাযে আছো তুমি
খুঁজিয়া বেড়াই সপ্তভূমি
বেদনাতে ভরা অশ্রুঝরা 
মন পেতে চায় তোমারে

আলোর পারাবার আঁধার পাঁকার
তন্নতন্ন করি খুঁজি যে চারিধার
রয়েছো তুমি বুঝি গো আমি
ধরিতে নাহি পারি মননে আমার

প্রাণের প্রিয়তম অন্তরতম 
লুকোচুরি খেলা কেন সাথে মম
সুমুখে আসিয়া দাঁড়াও হাসিয়া
ব্যথার সাগরপারে

Udásii hiyáte kájalá ráte
Kena je eman kare
Stabdha prahare báre báre
Práń cáhe ajánáre

Kotháy ácho tumi lukáye ácho tumi
Khuṋjiyá beŕái saptabhúmi
Vedanáte bhará ashrujhará
Man pete cáy tomáre

Álora párávár áṋdhára páṋkár
Tannatanna kari khuṋji je cáridhára
Rayecho tumi bujhi go ámi
Dharite náhi pári manane ámár

Práńera priyatama antaratama
Lukocuri khelá kena sáthe mama
Sumukhe ásiyá dáṋŕáo hásiyá
Vyathára ságarpáre

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৩৯ উদাসী হিয়াতে কাজলা রাতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৩৮ রঙবেরঙে সবারে সাজায়েছো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৩৯ উদাসী হিয়াতে কাজলা রাতে


উত্তরসূরী
গান ০৩৪০ বৃথা জন্ম গমায়লুঁ