গান ০৩২৫ সকল মনেতে স্থান করিয়াছো

"সকল মনেতে স্থান করিয়াছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩২৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১০ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সকল মনেতে স্থান করিয়াছো
সকল ঘরেতে তোমার ঠাঁই
সকল প্রাণের উষ্ণতা তুমি
তুমি ছাড়া আর কিছুই নাই

ক্ষুদ্র দীপের শিখা য়ে আমরা
দীপের আগুন তোমাতে পাই
দীপের দীপ্তি তোমারই দৃপ্তি 
দীপের কালিমা ললাটে নেই
তুমি আছো তাই সবাই আছে গো
সবার মাঝারে তোমাকে পাই

স্নেহ মমতা দয়া ভালবাসা 
বিদ্যা বুদ্ধি যা কিছু পাই
তোমার কৃপায় সব কিছু আসে
তোমার ছায়ায় বাড়ায়ে যাই
এসো ধীরে ধীরে মর্মে গভীরে
তোমারে নিকটে রাখিতে চাই

Sakal manete sthán kariyácho
Sakal gharete tomára t́háṋi
Sakal práńer úśńatá tumi
Tumi cháŕá ár kichui nái

Kśudra diiper shikhá je ámará
Diiper águn tomáte pái
Diiper diipti tomári drpti
Diiper kálimá lalát́e nei
Tumi ácho tái sabái áche go
Sabár májháre tomáke pái

Sneha mamatá dayá bhálabásá
Vidyá buddhi já kichu pái
Tomár krpáy sab kichu áse
Tomár cháyáy baŕáye jái
Eso dhiire dhiire marme gabhiire
Tomáre nikat́e rákhite cái

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩২৫ সকল মনেতে স্থান করিয়াছো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩২৪ মোদের ধরা রূপ পেয়েছে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩২৫ সকল মনেতে স্থান করিয়াছো


উত্তরসূরী
গান ০৩২৬ তুমি নিত্যশুদ্ধ পরমারাধ্য