গান ০৩১৬ তুমি এলে চারিদিক রঙে ভরে উঠলো

"তুমি এলে চারিদিক রঙে ভরে উঠলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩১৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৭ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি এলে চারিদিক রঙে ভরে উঠলো
তরুণ তপন মিষ্টি হাসি হাসলো 
হাসির আমেজে ধরা সব ক্লেশ ভুলে গেলো
খুশীর মেজাজে সবে সবাইকে টেনে নিলো

দুঃখ ভুলে একই তালে একই তানে একই গানে
বিশ্বজগত আজ মনে প্রাণে মাতলো

আলোকের স্রোতে ভাসে মনপবনের নাও
দাঁড়ি মাঝি হেসে হেসে তাহাকে তীরে লাগাও
সোণালী ঝিলিক টেনে সবাই ছন্দে গানে
তব তালে উত্তালে সবে আজি নাচলো

Tumi ele cáridik rauṋe bhare ut́halo
Taruń tapan miśt́i hási hásalo
Hásir ámeje dhará sab klesh bhule gelo
Khushiir mejáje sabe sabáike t́ene nilo

Duhkha bhule eki tále eki táne eki gáne
Vishvajagat áj mane práńe mátalo

Áloker srote bháse manapavanera náo
Dáṋŕi májhi hese hese táháke tiire lágáo
Sonálii jhilik t́ene sabái chande gáne
Tava tále uttále sabe áji nácalo

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩১৬ তুমি এলে চারিদিক রঙে ভরে উঠলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩১৫ কোন অলকার দোলা এসে লাগলো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩১৬ তুমি এলে চারিদিক রঙে ভরে উঠলো


উত্তরসূরী
গান ০৩১৭ রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজে