গান ০৩০১ আসবে বলে গেছ যে চলে

"আসবে বলে গেছ যে চলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩০১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আসবে বলে গেছ যে চলে
কেন এলে না বলো আমায়
(ধরার ধুলায়) মিশে গেছে হায়
ফুলের পাপড়িগুলি গাঁথা মালায়

(ওগো অকরুণ) এ কী লীলা তব
ভালবাসার ছলে লীলা অভিনব
চলে গেছো যবে কেন আছো তবে 
জেগে আমার মনে দিবানিশায়

(ভুলিতে যত চাই) ভুলিতে নাহি পাই
স্মৃতির দ্যুতি দেখি যেদিকে তাকাই
কেন বেঁধেছো মোরে সুরের ঝংকারে
ভাবের তারে তারে মনোবীণায়

Ásbe bale gecho je cale
Kena ele ná balo ámáy
(Dharár dhuláy) Mishe geche háy
Phuler pápŕiguli gáṋthá máláy

(Ogo akaruńa) E kii liilá tava
Bhálabásár chale liilá abhinava
Cale gecho jabe kena ácho tabe
Jege ámár mane divánisháy

(Bhulite jata عايز) Bhulite náhi pái
Smrtir dyuti dekhi jedike tákái
Kena beṋdhecho more surera jhaḿkáre
Bhávera táre táre manoviińáy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩০১ আসবে বলে গেছ যে চলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩০০ আলোরই দেশেতে জেগেছি আমি গো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩০১ আসবে বলে গেছ যে চলে


উত্তরসূরী
গান ০৩০২ দমকা হাওয়ায় ডাক দিয়ে যায়