গান ০২৯৭ তোমারই লীলার মাঝে অযুত রূপে সাজে

"তোমারই লীলার মাঝে অযুত রূপে সাজে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৯৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৭ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমারই লীলার মাঝে অযুত রূপে সাজে 
নিজেরে রেখেছো প্রভু ঢাকিয়া
তোমারই গানে সুরে তোমারই ছন্দে ভরে 
নিজেই রয়েছো প্রভু মাতিয়া

আঁখি প্রসারিয়া আমি যত কিছু দেখে যাই
ভাবেরে মথিয়া আমি যাহা কিছু ভেবে পাই
সকল কিছুরই কোণে তুমি আছো গোপনে 
সরসতা সাথে মধু মাখিয়া

দুঃখের আঁধার মাঝে তব জ্যোতি সদা রাজে
হারিয়ে যাওয়ার মাঝে ফিরে পাওয়া নব সাজে
নেই নেই আছে আছে সবার উপরে আছে 
তব দ্যুতি সব ক্লেশ নাশিয়া

Tomári liilár májhe ajuta rúpe sáje
Nijere rekhecho prabhu d́hákiyá
Tomári gáne sure tomári chande bhare
Nijei rayecho prabhu mátiyá

Áṋkhi prasáriyá ámi jata kichu dekhe jái
Bhávere mathiyá ámi jáhá kichu bheve pái
Sakal kichuri końe tumi ácho gopane
Sarasatá sáthe madhu mákhiyá

Duhkhera áṋdhár májhe tava jyoti sadá ráje
Háriye jáoyár májhe phire páoyá nava sáje
Nei nei áche áche sabár upare áche
Tava dyuti sab klesh náshiyá

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৯৭ তোমারই লীলার মাঝে অযুত রূপে সাজে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৯৬ প্রভু তোমার পরশ
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৯৭ তোমারই লীলার মাঝে অযুত রূপে সাজে


উত্তরসূরী
গান ০২৯৮ এসেছিলে প্রভু মেঘ গর্জনে