গান ০২৫৫ আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি

"আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৫৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৪ ফেব্রুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি
সতত তোমার পথ চেয়ে
তোমার লাগিয়া মালা গেঁথে আর
তোমার ভাবনা মনে নিয়ে

কেন বাঁধলে আমায় বাঁধনডোরে
বাঁধলে কেন গো
কেন ভাসাও আমায় আঁখির লোরে
ভাসাও কেন গো
আমি কিছুতে তোমায় ভুলিতে পারি না
পড়িলাম এ কী মহা দায়ে

তাই এসো গো গোপনে আমার মননে
একান্তে মোর হয়ে গিয়ে

Ámi tomára lágiyá jágiyá rayechi
Satata tomár patha ceye
Tomár lágiyá málá geṋthe ár
Tomár bhávaná mane niye

Kena báṋdhale ámáy báṋdhanad́ore
Báṋdhale kena go
Kena bhásáo ámáy áṋkhira lore
Bhásáo kena go
Ámi kichute tomáy bhulite pári ná
Paŕilám e kii mahá dáye

Tái eso go gopane ámára manane
Ekánte mor haye giye

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৫৫ আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৫৪ মন ভেসে যায় সজল হাওয়ায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৫৫ আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি


উত্তরসূরী
গান ০২৫৬ বর্ষামুখর রাতে নৃত্যের সাথে সাথে