গান ০২৫৪ মন ভেসে যায় সজল হাওয়ায়

"মন ভেসে যায় সজল হাওয়ায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৫৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৪ ফেব্রুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

মন ভেসে যায় সজল হাওয়ায়
চম্পক-সুরভি মাখি
সে যে অচেনা বঁধু প্রাণের সব মধু
ঢালিয়া তারে গো ডাকি

কেন সে থেকে যায় দূর বিদেশে
কেন সে নাহি আসে কাছে
কেন গো মোর পানে নাহি তাকায় সে
কেন সে দূরে থেকে নাচে
তাহারই ছন্দে গানে চলি যে তারই পানে
যে রেখেছে নিজেরে ঢাকি

নহে গো নহে গো নহে দূরে সে
সে যে মোরে সব চেয়ে ভালবাসে
বিপদে সম্পদে থাকে পাশে পাশে
দেখা নাহি দিয়ে সে যে মৃদু হাসে
যদিও অচেনা নহে সে অজানা
তার লীলা বুঝিতে না বাকি

Mana bhese jáy sajala háoyáy
Campaka surabhi mákhi
Se je acená baṋdhu práńera sab madhu
D́háliyá táre go d́áki

Kena se theke jáy dúr videshe
Kena se náhi áse káche
Kena go mor páne náhi tákáy se
Kena se dúre theke náce
Táhári chande gáne cali je tári páne
Je rekheche nijere d́háki

Nahe go nahe go nahe dúre se
Se je more sab ceye bhálabáse
Vipade sampade tháke páshe páshe
Dekhá náhi diye se je mrdu háse
Jadio acená nahe se ajáná
Tár liilá bujhite ná báki

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৫৪ মন ভেসে যায় সজল হাওয়ায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৫৩ মনের মুকুরে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৫৪ মন ভেসে যায় সজল হাওয়ায়


উত্তরসূরী
গান ০২৫৫ আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি